August 18, 2026, 9:19 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন

শেখ নাসির উদ্দীন, খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মামুন মীর। তিনি উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এবং কারা মামুনের ওপর হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার