August 18, 2026, 7:42 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে। বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিদ্যমান চুক্তি চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ পর্যালোচনার ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা ও সামগ্রিক জ্বালানি নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য জানানোর মতো নেই। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আগেই উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হওয়া এ সফরের অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানান, সফরকে কেন্দ্র করে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ ও আলোচনা চলছে। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি কূটনৈতিক উত্তেজনার কারণে সফরের কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্তদের হস্তান্তরের বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই কর্মসূচির সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই; এটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজন ছিল এবং সেখানে দেওয়া বক্তব্যের দায় ভারত সরকার নেবে না।



ফেসবুক কর্নার