August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

খুলনায় ছাত্রশিবিরের মহানগর কার্যালয় উদ্বোধন

শরিফুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার খুলনা

দীর্ঘদিন পর খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের স্থানীয় নেতাদের ভাষ্য, এতদিন সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন অস্থায়ী ও সীমিত পরিসরের জায়গা থেকে পরিচালিত হওয়ায় মহানগর পর্যায়ে স্থায়ী কার্যালয়ের প্রয়োজন থাকলেও নানা সাংগঠনিক ও বাস্তব কারণে তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। নতুন কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে খুলনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে নেতারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।



ফেসবুক কর্নার