August 15, 2026, 9:11 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

শেখ নাসির উদ্দীন

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাস বয়সী কন্যাশিশু। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক শেখ শিহাব সামান্য আহত হয়েছেন।

দিঘলিয়া থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুই নারী ও এক শিশুকে নিয়ে শেখ শিহাব খুলনার দিঘলিয়া থেকে কালিয়ার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারী নিহত হন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার