August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

খুলনা-৩ আসনে হাতপাখার মোটরসাইকেল শোডাউন সম্পন্ন

শেখ নাসির উদ্দিন খুলনা প্রতিনিধি

 

শেখ নাসির উদ্দীন খুলনা প্রতিনিধি—
খুলনা-৩ আসন (দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও যোগীপোল) এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে দলীয় প্রতীক হাতপাখা সম্বলিত শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি দৌলতপুর নতুন রাস্তা মোড় থেকে শুরু হয়ে খুলনা সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি খালিশপুর নেভি চেকপোস্টে দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
শোডাউনের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেন, খুলনা-৩ আসনের মানুষ উন্নয়ন বঞ্চিত। অতীতে যোগ্য নেতৃত্বের অভাবে এ অঞ্চলের জনগণ পিছিয়ে পড়েছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে দলীয় মনোনয়ন দিয়েছে, নির্বাচিত হলে তিনি এলাকার পরিকল্পিত উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতী আমানুল্লাহ, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম, যুগ্ম আহ্বায়ক আবু সালাউদ্দিন, সমন্বয়কারী আবু গালিবসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।



ফেসবুক কর্নার