August 18, 2026, 6:22 am

খেলার মাঠের বল খুঁজতে গিয়ে মিলল অস্ত্র, এলাকায় চাঞ্চল্য

অভয়নগর প্রতিবেদক

 

 লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি খেলার মাঠ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শিশুদের খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠের পাশে পরিত্যক্ত পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে বল খুঁজতে গেলে  সন্ধান মিলে দেশি অস্ত্র এলজি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বরে (সোমবার) বিকেল ৪ঘটিকার সময়ে প্রতিদিন ন্যায়  সবাই  মাঠে খেলতে যায়৷ খেলতে গিয়ে বল ছুটে যায় পরিত্যাক্ত একটি  বিল্ডিং  ৷ বল খুজতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র দেখলে  স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি দ্রুত আশপাশের মানুষকে জানানো হলে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে থানা প্রশাসন পৌঁছে  অস্রটি উদ্ধার করে নিয়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা জানান, খেলার মাঠে প্রতিদিন এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে। এমন জায়গায় অস্ত্র পাওয়া যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করারও আহ্বান জানান তারা।

খেলার মাঠের পাশ থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,  উদ্ধারকৃত অস্ত্রটি আমরা জব্দ করেছি। অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে তা আমরা তদন্তে রাখবো ।  অস্ত্রটি নিয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার