August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

গরুর ফার্মে নকল সিগারেট কারখানা, জব্দ ২ কোটি টাকার মালামাল

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

গরুর ফার্মের ভেতরে গড়ে ওঠা অবৈধ নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, তামাক ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার (১২ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে হাবিব মাস্টারের গরুর ফার্মে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের স্টিকারযুক্ত নকল সিগারেট, ২ হাজার ১০০ কেজি তামাক এবং সিগারেট তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা। তবে অভিযানের সময় কারখানার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। জব্দ করা মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফার্মের মালিক হাবিব মাস্টার দাবি করেন, জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেনের কাছে মাসিক ৪০ হাজার টাকায় তিনি ফার্মটি ভাড়া দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির বিষয়টি তার জানা ছিল না। তিনি আরও দাবি করেন, এর আগেও র‌্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে সেটি আবার চালু করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ৯ মে র‌্যাব-১২ ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানা থেকে পাঁচটি সিগারেট তৈরির মেশিন ও এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছিল। তখন কারখানাটি সিলগালা করা হলেও পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরায় চালু হয়।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার