August 18, 2026, 7:11 am

গোপালগঞ্জে এয়ারগানের  মালিকানা দাবি করতে আদালতের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে জব্দ হওয়া একটি এয়ারগানের মালিকানা প্রমাণ সাপেক্ষে জিম্মায় নেওয়ার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে আদালত। কাশিয়ানী থানায় ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে করা সাধারণ ডায়েরি (নং-৯৬৩)-এর ভিত্তিতে জব্দ এয়ারগানটি আদালতে হাজির করা হয়।
বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কাশিয়ানী (মামলা নং: কাশিঃ মিস ক্রমিক-০৩/২৫, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫) নির্দেশনা প্রদান করেন যে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ মালিকানা থাকে, তবে যথাযথ কাগজপত্র ও প্রমাণসহ ১২ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী ছয় মাসের মধ্যে আদালতে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর করা আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হবে না বলে আদালতের ঘোষণায় উল্লেখ করা হয়েছে।
জব্দকৃত এয়ারগানটির বর্ণনায় বলা হয়েছে—এটি বাট ও বডিসহ মোট দৈর্ঘ্য প্রায় ৪৪ ইঞ্চি, মডেল নম্বর MODEL 5U উল্লেখিত রয়েছে এবং এতে ট্রিগার সংযুক্ত রয়েছে।
ঘোষণার পর স্থানীয়ভাবে বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে। আদালত মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে জব্দ অস্ত্রের সঠিক মালিকানা নিরূপণ ও আইনগত স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে



ফেসবুক কর্নার