August 15, 2026, 6:58 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৫, দুজনের অবস্থা গুরুতর

Reporter Name

চকরিয়া প্রতিনিধি:
আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকার সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাগলে পাঠান। প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুই নারী যাত্রীর অবস্থা গুরুতর।
দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”



ফেসবুক কর্নার