August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

চটপটি খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ৮টার দিকে উপজেলার নারায়ণপুর কবোতাক্ষী নদের  ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম (৩৫)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর চাচা ইমন হোসেন জানান, তার সাত বছর বয়সী ভাতিজা ওই মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে সঙ্গে নিয়ে নায়ানপুর আমাদের গ্রামের বাড়িতে আসে সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে তাকে নারায়ণপুর কবোতাক্ষ নদীর ব্রিজের নিচে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিক্ষককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত শিক্ষক শিশুটির সঙ্গে অনুরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার