August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত থেকে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ  আটক ১

অভয়নগর প্রতিবেদক

গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ (৩০ ডিসেম্বর ) রাত ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার  চামুশা গ্রামের ইউসুফ হোসেনের ছেলে  মোঃ আশিক’কে  আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ফিটিং অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+ সিরাপ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে টহল দল তাকে বিওপিতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।



ফেসবুক কর্নার