August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

চোরকে প্রতিহত করতে গিয়ে আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

সাব্বির আহমেদ নলছিটি পিরোজপুর প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ চুরির ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। চোরকে প্রতিহত করতে গিয়ে তিনি এক চোরের হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দেন। তবে সহযোগীদের সহায়তায় চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল প্রবেশ করে। চুরির বিষয়টি টের পেয়ে গৃহবধূ একজন চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দেন।
তবে অন্য সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যায়। পালানোর সময় চোরের দল ঘর থেকে দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলে পরিবারের দাবি।
এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার