August 15, 2026, 8:34 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

চৌদ্দরশি–চাঁদনীমুখা ব্রিজ ঝুঁকিতে

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি থেকে চাঁদনীমুখা সড়কের গাইনবাড়ী মসজিদ সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করে। ভারী যান চলাচলের সময় ব্রিজটি কাঁপতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
গাবুরা গাইনবাড়ী ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এলাকাবাসীর মতে, এই ব্রিজটি পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আশপাশের বিভিন্ন গ্রাম ও বাজারের মানুষ এই পথেই যাতায়াত করে থাকেন। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে জনজীবন ও সম্পদের মারাত্মক ক্ষতি হতে পারে।
স্থানীয় বাসিন্দা এম এ হালিম বলেন, বহুদিন ধরে ব্রিজটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সামাদ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে



ফেসবুক কর্নার