August 16, 2026, 2:46 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার, বিস্ফোরক মামলার আসামি

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আখাউড়া থানা এলাকার নূরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান নূরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে এসআই মো. জাহেদুল কাদের, এসআই সুমন কান্তি দে, এসআই পুষন সাহা, এসআই পরিমল চন্দ্র দাসসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রাকিবুল হাসান গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে আখাউড়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-১৫/২৩৪) ৪৭ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৫ ও ৬ ধারায় রুজু করা হয়েছিল।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সংঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার