August 15, 2026, 10:23 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জনগণ গণভোট-সনদ বুঝেনা : মির্জা ফখরুল

Reporter Name

রংপুর ব্যুরো-
“গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝেনা — এসব বোঝে শিক্ষিত মানুষ।” এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সব সংস্কারে রাজি আছি, তবে যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে।”
রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখা যাচ্ছে, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বুঝে না, তারা শুধু ভোট দিতে চায়— আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের নয়, জনগণের কষ্ট বোঝে না।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন, তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত



ফেসবুক কর্নার