August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় বিজিবি

সাগর বড়ুয়া চট্টগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির এক আনুষ্ঠানিক বক্তব্যে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ ও প্রেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটার উপস্থিতি আরও বাড়ে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট যেকোনো অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
আগামী ০১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন হয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। ব্যতিক্রম হিসেবে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি উপজেলায় ভিন্ন ব্যবস্থাপনা থাকবে।
এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর আওতাধীন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ০৭ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
দেশের ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দায়িত্বে থাকবে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে, যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার