August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল

খুলনা অফিস

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, তারা জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো নেতৃত্ব ও সঠিক নীতির সমন্বয় ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও অব্যবস্থাপনা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই। তিনি আরও বলেন, ইসলামের নামে অনৈতিকতা, বিশৃঙ্খলা বা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালিত হলে তা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, সরকারদলীয় হুইপের বক্তব্য অনুযায়ী যদি চাঁদাবাজি নির্মূল করা সম্ভব না হয়, তবে সরকারের দায়িত্ব পালনের প্রশ্ন ওঠে। তিনি অভিযোগ করেন, এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে কার্যকর বিরোধী দল নেই। তবে ইসলামী আন্দোলন মাঠের বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি জানান, সংগঠনটি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বেকার যুবকদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা দীন ইসলাম ও জেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



ফেসবুক কর্নার