August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

জেন-জি কী ধরনের বিনোদন চায়?

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী জান্নাত জুবাইর রহমানি। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী জান্নাত জুবাইর রহমানি মনে করেন, জেন-জি প্রজন্মের বিনোদন গ্রহণের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। তার ভাষ্য, বর্তমান প্রজন্ম দীর্ঘ সময়ের সিনেমার চেয়ে ছোট দৈর্ঘ্যের, দ্রুতগতির এবং আকর্ষণীয় কনটেন্টের প্রতি বেশি আগ্রহী।

সম্প্রতি বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জান্নাত বলেন, সামাজিকমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মের প্রসারের ফলে তরুণ দর্শকদের অভ্যাস বদলে গেছে। এখন তারা অল্প সময়েই বিনোদন উপভোগ করতে চান। এ কারণেই মাইক্রো ড্রামা ও স্বল্পদৈর্ঘ্যের গল্পভিত্তিক কনটেন্ট দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

মাত্র ২১ বছর বয়সেই অভিনয় ও ডিজিটাল দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করেছেন জান্নাত জুবাইর। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখেরও বেশি। বর্তমানে তিনি মাইক্রো ড্রামাভিত্তিক রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। সেখানে নতুন প্রতিভাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোট ফরম্যাটের গল্প বলার জনপ্রিয়তা নিয়েও কাজ করছেন।

জান্নাত আরও জানান, দর্শকের প্রতিক্রিয়া থেকেই তিনি বুঝতে পেরেছেন—জেন-জি এমন কনটেন্ট চায়, যা স্বল্প সময়ে বিনোদন দিতে পারে এবং সহজেই তাদের সঙ্গে সংযোগ তৈরি করে।

উল্লেখ্য, খুব অল্প বয়সেই অভিনয়ে যাত্রা শুরু করেন জান্নাত জুবাইর রহমানি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধারাবাহিকভাবে টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিকমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।



ফেসবুক কর্নার