August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ঝিকরগাছায় প্রতিবন্ধী যুবককে হত্যা করে মোটরভ্যান ছিনতাই

অভয়নগর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় শামীম পারভেজ (২১) নামে এক প্রতিবন্ধী মোটরভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
নিহত শামীম পারভেজ ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার হায়াতুল ইসলাম ওরফে হায়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শামীম পারভেজ মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের কলাবাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, মরদেহটি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজের।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, নিহত শামীম পারভেজ জীবিকার তাগিদে মোটরভ্যান চালিয়ে সংসার চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মোটরভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, শামীম পারভেজের পিতাও একজন প্রতিবন্ধী (দৃষ্টিহীন)। তিনি ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় তিন মাস আগেও শামীম পারভেজকে মারধর করে দিনের বেলায় পানিসারা মাঠ এলাকা থেকে তার মোটরচালিত ভ্যান ছিনতাই করা হয়েছিল। সে ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এখনো ভ্যান উদ্ধার বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার