August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকালে এই দোয়া অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক মমিনুর রহমান সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ মোড়ল, সাধারণ সম্পাদক আয়ুব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন মাগুরা ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আব্দার রহমান; পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের; হাজিরবাগ ইউনিয়নের সভাপতি হাজি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জামসেদ আলী; বাঁকড়া, গদখালী, শিমুলিয়া, নির্বাসখোলা, শংকরপুর ও নাভারন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতাদের উপস্থিতি দোয়া অনুষ্ঠানে উৎসাহ যোগায়।
মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ, জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।



ফেসবুক কর্নার