August 15, 2026, 3:45 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ডাক্তার ভুল করে রোগীর ভালো পায়ে অপারেশন করলো অতঃপর… 

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চরম চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। বাম পায়ের হাড় ভাঙা এক রোগীর অস্ত্রোপচার করা হয়েছে ভুলবশত ডান পায়ে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টে গুরুতর আঘাত পান। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার জরুরি।

পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু অপারেশন শেষে দেখা যায়, বাম পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে রোগী চিৎকার শুরু করলে তাকে আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে ভাঙা বাম পায়েই অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর দুই পায়েই চোট ছিল। তবে রোগীর স্বজনরা এ দাবি মানতে নারাজ। তাদের প্রশ্ন—এক্স-রে রিপোর্ট থাকা সত্ত্বেও কীভাবে এমন ভুল হলো।

ঘটনাটি জানাজানি হলে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত সুপার অনাদি রায় চৌধুরী বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার