August 15, 2026, 3:54 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ছয়টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো এবং পাঁচ টাকা দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে সবকিছু বলে। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হচ্ছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার