August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ঢাকার উদ্দেশ্যে মোড়লগঞ্জের শিক্ষকরা রওনা — তিন দফা দাবির আন্দোলনে অংশগ্রহণ

আরিফুল ইসলাম মোড়লগঞ্জ বাগেরহাট

মোঃআরিফুল ইসলাম মোরেলগঞ্জ প্রতিনিধি।।
মোড়লগঞ্জ (বাগেরহাট), শনিবার:
এমপি ভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির আন্দোলন সফল করার লক্ষ্যে মোড়লগঞ্জ উপজেলার শিক্ষকরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গাড়ি ঘরে সমবেত হয়ে দলবদ্ধভাবে রাজধানীর পথে যাত্রা করেন।

শিক্ষকরা জানান, এমপি ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।

তিন দফা দাবিগুলো হলো—
১️.বাড়ি ভাড়া ভাতা ২০% প্রদান,
২️.মেডিকেল ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,
৩️.কর্মচারিদের ৭৫% উৎসব ভাতা প্রদান।

শিক্ষক-কর্মচারীরা বলেন, এই দাবিগুলো ন্যায্য ও বাস্তবসম্মত। তারা আশা করেন, সরকার দ্রুত দাবি বাস্তবায়নের পদক্ষেপ নেবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।



ফেসবুক কর্নার