August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, ভোটকেন্দ্রে নিরাপত্তা, চোরাচালান দমন ও নাশকতা প্রতিরোধে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ জানান, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি উপজেলা ও ১৬টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে বিজিবির মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এ অংশগ্রহণ করছে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক বছরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৭ জন আসামিসহ প্রায় ১৪ কোটি টাকার মালামাল আটক করেছে, যার মধ্যে স্বর্ণ, ডায়মন্ড, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এছাড়া যশোর রিজিয়নের ৭টি ব্যাটালিয়ন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ কোটি ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে এবং ৩৮০ জন চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা, আগ্নেয়াস্ত্র, গুলি, বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।



ফেসবুক কর্নার