August 15, 2026, 6:01 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

মহসিন কবির, কুষ্টিয়া প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবু সুফিয়ানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

৫ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার প্যাডে থানা আমীর আব্বাস আলী খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাটিকাবাড়ী ইউনিয়নের সাবেক রুকন মো. আবু সুফিয়ানকে সকল পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নির্দেশ কার্যকর হওয়ার পর তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বহন করবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের কোনো সদস্য আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ বা সাংগঠনিক সংশ্লিষ্টতা রাখলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মো. আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ২০০২ সাল থেকে সংগঠনের সঙ্গে যুক্ত এবং সংগঠনকে ভালোবাসেন। স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও পরে তার নাম প্রত্যাহার করা হয়। বিষয়টি জানতে চাইলে পরে সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে সংগঠন তাকে এড়িয়ে চলতে শুরু করে বলে দাবি করেন।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি ঈদে সংসদ সদস্য আমির হামজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার ঘটনাকে কেন্দ্র করেই তার রুকন পদ বাতিল করা হয়েছে। তার ভাষ্য, এ বিষয়ে তাকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বা সাংগঠনিকভাবে ডেকে কথা বলা হয়নি। হঠাৎ করেই বহিষ্কারের নোটিশ দেখতে পান। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকতে আগ্রহী বলে জানান।



ফেসবুক কর্নার