August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

অভয়নগর প্রতিবেদক

 বিশ্বকাপ ফাইনালে বাজে অভিজ্ঞতা দেখে এক ড্রাম দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে ব্রাজিলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার একদল সমর্থক।
সোমবার (২০ জুলাই) রাত ৪টার দিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এই ঘটনা ঘটে।
এসময় রাগে-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন সমর্থক রাকিব সাদী। পরে তিনিসহ পাঁচজন আর্জেন্টাইন সমর্থক দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়ান।
এর আগে রোববার বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অন্য সমর্থকদের সঙ্গে হাজির হন রফিক সাদীরা। শুরু থেকেই আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হন তারা। এর পরই আর্জেন্টিনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন মাঠে উপস্থিত কয়েকজন যুবক। পরে দুধ আর মিষ্টি এনে গোসল করে ব্রাজিলে যোগ দেন তারা।

ব্রাজিলকে সমর্থন জানানো রফিক সাদী বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ।
তিনি বলেন, এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনা থেকে ব্লাজিল বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।
এদিকে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন রফিক সাদী। তিনি নিজ হাতে ব্রাজিল এবং স্পেন সমর্থকদের মিষ্টি খাওয়ান। পরে দুধ দিয়ে তিনিসহ ৪-৫ জন সমর্থক ব্রাজিলে যোগ দেন। এসময় তাদের ব্রাজিলের জার্সি উপহার দেন দলটির সমর্থকরা।



ফেসবুক কর্নার