August 15, 2026, 6:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি: কেয়ারটেকার, প্রহরী গ্রেপ্তার

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে খাঁচায় থাকা একটি হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও প্রহরীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয় দুর্গাসাগর দীঘির কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা এবং প্রহরী-কাম-মালি অলিউর রহমান অলি হাওলাদারকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মো. সরোয়ার জানান, ২০২৫ সালের ৩ আগস্ট রাতে পর্যটকদের জন্য খাঁচায় রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়। এ ঘটনায় দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার বাদী ও দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মামলাটি দায়ের করা হয়। চুরির আগে খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে সেখানে ১২টি হরিণ রয়েছে।



ফেসবুক কর্নার