August 15, 2026, 3:53 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে: আসিফ

মোঃ ইসমাইল হোসেন

‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি।’— সামাজিক মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর।

জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই ক্ষোভের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “স্কুলের টিফিন সরানোর অপরাধে এক শিক্ষককে পাকড়াও এবং হেনস্থা। পত্রিকা আর সোশ‍্যাল মিডিয়ায় অহরহ ছোটখাটো চুরি আর অন‍্যায়ের খবর দেখি খুব ফলাও করে প্রচার করে। নড়ে ওঠে সো কলড নেটিজেন, পাবলিক রিঅ‍্যাকশনও খুব গরম। সামান‍্য খাবার চুরির অপরাধে এদেশে পিটিয়ে মেরে ফেলা হয় মানুষ কিংবা বোবা প্রাণি।

“ওইদিকে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ জনতাই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়, প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পিছে পিছে ঘুরে আর আমারভাই-তোমার ভাই বলে চিল্লায়। তারাই আন্দোলন-সংগ্রাম করে ত‍্যাগী মজলুম হয়, পরে তারাই আবার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনকে নেতার পদ ফিরিয়ে দিয়ে প‍্যাদানি খায়। এই সার্কেলেই চলছে বাংলাদেশের রাজনীতি আর সমাজ ব‍্যবস্থা। উচ্চশিক্ষিত চর্বিওয়ালারা জানে চুরির সব অভিনব কৌশল, কাঙ্গালের দল সেই কৌশলের ফাঁদে পড়ে হয় লোভী, তারাই সেই চোরকে আবার দেয় প্রাতিষ্ঠানিক অবয়ব।

“১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় প্রথম সবাক বাংলা সিনেমা ‘মুখ ও মুখোশ’। ২০২৪ সালের ৩ আগস্ট মুক্তি পায় তীর্থস্থান সফররত গুপ্ত বিহারি ফ‍্যাসিস্ট অভিনীত প্রথম অবাক ছবি— ‘গণভবন’। আজ মুখ ও মুখোশ সিনেমার ৭০ বছর পূর্ণ হলো। কয়দিন আগে দেখলাম সাফ ফুটবলের বসও হলেন সেই ফ‍্যাসিস্টেরই রেপ্লিকা, নির্বাচিত বাফুফে আর অথর্ব ক্রীড়া মন্ত্রণালয় স্পিকটি নট, খুব হিসেব কষে চলছে নতুন তাদের নির্বাক ছবির শ‍্যুটিং। এগুলো সাধারণ কোনও ঘটনা নয়, একই সূত্রে গাঁথা পুরনো ডিজাইন। এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট। বিষাক্ত কালচারাল ফ‍্যাসিস্ট আর তেলের মতো ভাসতে থাকা কিছু দালাল মিডিয়া দেশের অভ‍্যন্তরের ফ্রন্টলাইন শত্রু। এই সত‍্যটা বুঝলে ভালো, না বুঝলে তো পরিস্থিতি একই রকম আছে, সমস‍্যার কিছু নেই। প্রাণ দেবে তারুণ‍্য, ভুগবে তার পরিবার, এনজয় করবে এলিট শ্রেণি, আর হাততালি দিবে কাঙ্গালের দল, এটাই নিয়ম।”

‘ভালবাসা অবিরাম…’ লিখে পোস্ট শেষ করেন এই সংগীত শিল্পী।



ফেসবুক কর্নার