August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ধামইরহাট জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গেছে

অভয়নগর প্রতিবেদক

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জন্মের প্রায় ১ মাসের মধ্যে তাদের মৃত্যু হয়। শিশুদের পিতার নাম পল্লব মার্ডি। তিনি উপজেলার চকযদু (টিএন্ডটি) পৌর এলাকার বাসিন্দা। শিশুদের নানা মমেষ বাস্কে বলেন, ‘গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন বুকে জোড়া লাগানো জমজ দুই কণ্যা শিশু। জন্মের পরে আমরা বিভিন্ন স্থানে তাদের চিকিৎসা চালাই। এক পর্যায়ে তাদের জমজ অংশ অপারেশনের জন্য ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। হঠাৎ অবস্থা বেগতিক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার জানান, হাসপাতাল থেকে সকালে ছুটি নিয়ে তারা বাসায় চলে যায়। তখন বাচ্চাদের অবস্থা ভালো ছিল। পূনরায় রাতে তাদের অবস্থা খারাপ হলে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।



ফেসবুক কর্নার