August 15, 2026, 6:03 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

ধুনটে ডেভিল হান্ট’-২ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

 

 বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ -২ পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
‎গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মনিরুজ্জামান (৪৭)। তিনি ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে এবং গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির ও এসআই মোঃ হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গত ১০ ডিসেম্বর মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা রাজু আহম্মেদের দায়ের করা মামলায় মোঃ মনিরুজ্জামান এজাহার ভুক্ত আসামী।
‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার