August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মা*দকসহ আ*টক ২

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে বদলগাছী থানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত ইটভাটার ভিতরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত মিজু আহমেদ (২৮), পিতা—আইজুল, গ্রাম—তালতলি, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
অপর এক অভিযানে একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকায় সন্দেহজনক চলাফেরার ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় হলুদ গ্রাম এলাকার চান মিয়ার ছেলে মোজিদ (৫৪)-কে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা



ফেসবুক কর্নার