August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞত যুবকের মৃত্যু হয়েছে

মো: নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধি:

মো: নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে, লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি এবং পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রথমে রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে এই লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। রক্তাক্ত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নিল রঙের টি-শার্ট ও পরনে জিন্সের প্যান্ট আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি



ফেসবুক কর্নার