August 15, 2026, 3:34 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নির্বাচনি বিধি লঙ্ঘনে জামায়াত প্রার্থীকে শোকজ

অভয়নগর প্রতিবেদক

 নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুর রাকিবকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিচারক মো. শিমুল সরকার এই আদেশ জারি করেন। একটি ক্রীড়া অনুষ্ঠানে ভোটারদের প্রভাবিত করতে জনসম্মুখে টাকা প্রদান করেছেন বলে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ওই অনুষ্ঠানে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 এই কর্মকাণ্ড ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ ও ১৮ বিধির লঙ্ঘন।
শোকজ নোটিশে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রার্থীর বক্তব্য: এ বিষয়ে আব্দুর রাকিব জানান, তিনি এখনো কোনো নোটিশ হাতে পাননি। টাকা দেওয়া বা ভোট চাওয়ার বিষয়টিও তার মনে পড়ছে না। তবে নোটিশ পেলে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে তিনি ব্যাখ্যা দেবেন।



ফেসবুক কর্নার