August 15, 2026, 6:04 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নির্বাচনের আগে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি করা হলো

অভয়নগর প্রতিবেদক

 

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতীয় ৮টি ট্রাকে করে বিস্ফোরকের এই বড় চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। অত্যন্ত বিপজ্জনক শ্রেণিভুক্ত পণ্য হওয়ায় বন্দরের সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খননকাজ পরিচালনার জন্য এই বিস্ফোরক আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’। বিস্ফোরক পরিবহন ও সংরক্ষণে নির্ধারিত বিধিমালা অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিপজ্জনক পণ্য জনবহুল বন্দরে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, চালানটি প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান।

 

 

 



ফেসবুক কর্নার