August 15, 2026, 3:34 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়িকা পলি

Reporter Name

বিনোদন প্রতিবেদক-

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি। অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে অবিহিত করা হলেও দর্শকের কাছে সব সময়ই কাঙ্ক্ষিত নায়িকা ছিলেন তিনি। ব্যাপক খোলামেলা রূপে পর্দায় হাজির হয়ে খুব অল্প সময়েই দর্শক হৃদয়ে কাঁপন ধরিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালেই রয়েছেন এই নায়িকা। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় দেখা গেছে তাকে।

এক সময়ের ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমান স্বামী-সন্তান ও সংসার নিয়ে কেটে যাচ্ছে তার দিন-রাত।

এদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা পলি।

এই অভিনেত্রী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি। তিনি বলেন, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি। সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই।

মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে পলি চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর পলি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ নায়িকা



ফেসবুক কর্নার