August 15, 2026, 6:01 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চলে অভিযান চালিয়ে ‘কাকন বাহিনী’র সদস্য এবং একাধিক হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলার পলাতক আসামি রায়হান প্রামাণিক ওরফে রায়েন (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন একটি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান হবি প্রামাণিকের ছেলে।
পুলিশের তথ্যমতে, দৌলতপুর ছাড়াও রাজশাহীর বাঘা ও নাটোর জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়হান পদ্মার চরাঞ্চলভিত্তিক ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজর মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘কাকন গ্রুপ’ ও ‘মঙ্গল গ্রুপ’-এর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। বহুল আলোচিত ওই হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন রায়হান। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দৌলতপুর থানা পুলিশ।



ফেসবুক কর্নার