August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

পাইকগাছায় সরকারি মাটি কর্তন, যৌথ অভিযানে আটক -২ 

অভয়নগর প্রতিবেদক

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

 পাইকগাছায় সরকারি মাটি কাঁটার অপরাধে আকরাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টা ২৭ ডিসেম্বর শনিবার রাত আড়াইটা উপজেলার চাঁদখালীত যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। অভিযান পরিচালনাকালে চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারি খাসজমি ও কপোতাক্ষের বাঁধ সংলগ্ন এলাকায় সরকারি মাটি কাঁটার সময় যৌথ অভিযানে দুজন কে হাতেনাতে আটক এবং ঘটনাস্থল থেকে ভেকু ও বালু পরিবহনের কাজে ব্যবহার করা ৩ টি ব্যাটারি জব্দ করা হয়। পরে আটক দুই জনের মধ্যে কালিদাসপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে আকরাম হোসেন গাজী কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা দিয়ে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয় । উল্লেখ্য উপজেলার চাঁদখালীতে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে একটি চক্র খননকৃত কপোতাক্ষ নদের  বাঁধের মাটি এবং সরকারি জমি মাটি কেটে এসব ইটভাটায় দীর্ঘদিন সরবরাহ করে আসছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন।



ফেসবুক কর্নার