August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

অভয়নগর প্রতিবেদক

পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি।

নিরাপত্তা বাহিনীর ধারণা, এটি আত্মঘাতী হামলা। সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি-অভিযান ও তদন্ত।
সোয়াতের এক পুলিশ কর্মকর্তা জানান, থানায় প্রবেশের সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে ওই ব্যক্তি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায়ই সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে জঙ্গি সহায়তার অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে তা সাফ অস্বীকার করেছে তালেবান।



ফেসবুক কর্নার