August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

পাবনায় বাইসকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

রাজীব খান পাবনা প্রতিনিধি

মো. রাজিব খান, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় ভেলা বাইস প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনা রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার তলট বাজারে ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ইছামতী নদীতে পার করমজা গ্রামের রায়হানসহ কয়েকজনের উদ্যোগে ভেলা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে সেটিকে বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পার করমজা ও করমজা গ্রামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
দ্বন্দ্বের জেরে পার করমজার বাসিন্দা হাসেম স্থানীয় তলট বাজারে গেলে তাকে মারধর করা হয়। এরপর দুই গ্রামের প্রায় ৩০০–৪০০ জনের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করে সংঘর্ষ শুরু হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ চলেছে। পুলিশ কয়েক দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, “উভয় পক্ষের ১০–১৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”



ফেসবুক কর্নার