August 15, 2026, 3:41 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

পুরুষদের ভয়ংকর প্রস্তাবে বিস্মিত অভিনেত্রী

Reporter Name

বিনোদন ডেস্ক,

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার ঘিরে রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হন মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ গিরিজা ওক। নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ আর পরিপাটি লুক- সেই এক ভিডিও থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। কারও কাছে তিনি ভারতের ‘সিডনি সুইনি’, কারও কাছে ‘মনিকা বেলুচি’।

কিন্তু এই প্রশংসার ঢেউয়ের মাঝেই গিরিজার জীবনে নেমে আসে এক ভয়ংকর অভিজ্ঞতার ছায়া। পুরুষদের কাছ থেকে অশালীন প্রস্তাব, যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা এবং এআই-নির্মিত বিকৃত ছবি- সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এই অভিনেত্রী।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গিরিজা অকপটে জানিয়েছেন অনলাইনে পাওয়া ভয়াবহ বার্তাগুলোর কথা। তার ভাষায়- কেউ লিখেছে, ‘আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দিন।’ কেউ আবার সরাসরি জিজ্ঞেস করেছে, ‘এক ঘণ্টা সময়
তিনি বলেন, বাস্তবে যেসব পুরুষ তার সামনে এলে চোখ তুলেও তাকাতে সাহস পান না, তারাই পর্দার আড়াল থেকে অবাধে এ ধরনের নোংরা বার্তা পাঠায়।

ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এআই-নির্মিত তার অশ্লীল ছবি, যা অভিনেত্রীকে আরও বেশি আঘাত করেছে। ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, তার ছবি ইচ্ছেমতো বিকৃত করে যৌন বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা তার স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, ১২ বছরের ছেলের মা হিসেবে এই ঘটনা তাকে গভীরভাবে বিচলিত করেছে।



ফেসবুক কর্নার