August 15, 2026, 9:18 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১ 

সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী। বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাদাহ গ্রামের আসাদ মোল্লা ও মোমরেজকে গাঁজাসহ আটক করেন এলাকাবাসী। পরে তাদের লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

স্থানীয়দের ভাষ্য, মাদকবিরোধী এ উদ্যোগে সহযোগিতা করেন লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদারসহ গ্রামের সচেতন বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতেই তারা এ উদ্যোগ নেন।

 

ঘটনার পর গ্রামবাসী ধোপাদাহ গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং যে কোনো ধরনের মাদক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানানো আটক দুই ব্যক্তিকে  থানা হেফাজতে এনে । ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার