August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির  চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইর মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও আছেন এই বৈঠকে।

এর আগে, বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।
উল্লেখ্য, ইউএস চেম্বার অফ কমার্সের একটি গুরুত্বপূর্ণ উইং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।



ফেসবুক কর্নার