August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা ফাতেহি

অভয়নগর প্রতিবেদক

মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও নোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে ইয়াসিন বুনুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” নোরা জানান, বুনুর সঙ্গে তার পরিচয় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। তবে তাদের নিয়ে ছড়িয়ে পড়া প্রেমের খবরের কোনো ভিত্তি নেই।

ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকলেও সব গুঞ্জন যে সত্যি নয়, সেটিও মনে করিয়ে দেন এই অভিনেত্রী। গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। অনেক ভক্তই ধারণা করেছিলেন, দুজন হয়তো সম্পর্কে রয়েছেন। তবে নোরার সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনায় অনেকটাই ইতি পড়েছে।

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি বলিউডে নাচ ও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’ ও ‘মানিকে’সহ একাধিক গানে তার পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে ইয়াসিন বুনু বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকদের একজন। ২০২২ ফুটবল বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান।

সম্প্রতি নোরার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ



ফেসবুক কর্নার