August 15, 2026, 9:12 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে দুর্ঘটনার শিকার হওয়ার পর শুক্রবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিয়াজ উদ্দিন (৬২) নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জামাল উদ্দিন।
উদ্ধার অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার মো. হারুনুর রশীদ, ডুবুরি মো. আশিক মাহমুদ ও মো. দেলোয়ার হোসাইন এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. মারুফ। নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও উদ্ধারকাজে অংশ নেয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, ঘাটে পর্যাপ্ত আলোকসজ্জা ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
নৌ পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি ঘিরে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।



ফেসবুক কর্নার