August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা

অভয়নগর প্রতিবেদক

নেপালে আসন্ন চলচ্চিত্র ‘শিকার’–এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুটিংয়ের ফাঁকে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে হঠাৎ লাইভে এসে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় সিনেমায় অনিয়মিত হওয়া, ব্যক্তিজীবন, সন্তানকে সময় দেওয়া এবং বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

লাইভে অপু বিশ্বাস জানান, বর্তমানে তার সবচেয়ে বড় অগ্রাধিকার ছেলে জয়কে সময় দেওয়া। তিনি বলেন, একজন মা হিসেবে সন্তানের পড়াশোনা ও বেড়ে ওঠার প্রতি মনোযোগ দেওয়াই এখন তার প্রধান দায়িত্ব। টানা ২০ থেকে ২৫ দিনের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলে সন্তানের জন্য পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না বলেই তিনি সিনেমায় নিয়মিত নন।

অপু আরও বলেন, ছয় বছর আগে মায়ের মৃত্যুর পর থেকে সন্তানের দায়িত্ব আরও বেশি করে নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। তাই আপাতত চলচ্চিত্রের চেয়ে পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি বলেও জানান এই নায়িকা। তিনি বলেন, ফটোশুট, ব্র্যান্ড প্রচারণা, উদ্বোধনী অনুষ্ঠানসহ তুলনামূলক স্বল্প সময়ের কাজ নিয়মিত করছেন। পাশাপাশি নিজের ব্যবসাও দেখাশোনা করছেন। বর্তমানে তার একটি বিউটি পার্লার রয়েছে এবং বুটিকস ও অনলাইনের মাধ্যমে পোশাক বিক্রির কাজও চালিয়ে যাচ্ছেন।

সবশেষে অপু বিশ্বাস জানান, সময় ও সুযোগ মিললে আবারও নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা রয়েছে তার। বর্তমানে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।



ফেসবুক কর্নার