August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বাংলাদেশিদের জন্য ওমান সরকারের বড় সুখবর

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের জন্য স্থগিত থাকা ওমানের ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে বৈঠকে এই আশ্বাস পান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের শ্রমমন্ত্রী বলেন, অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের বৈধ করার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। এখন সেই প্রক্রিয়া অনেকটাই অগ্রসর হওয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৈঠকে ড. আসিফ নজরুল অনিয়মিত কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ করার উদ্যোগের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ জনশক্তি নিয়োগের সুযোগ বাড়ানোর আহ্বান জানান এবং অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ওপর থাকা ভিসা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারের অনুরোধ করেন।

আলোচনায় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার, কর্মীদের দক্ষতা যাচাই, এবং গন্তব্য দেশের ভাষা ও আইন সম্পর্কে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন ড. আসিফ নজরুল।



ফেসবুক কর্নার