August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

জাহাঙ্গীর আলম

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থী কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের বড় মেয়ে। তিনি চান্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পেরে কারিনা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি আত্মহত্যা করেন।
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া জীবনের শেষ নয়। ফলাফল খারাপ হলে শিক্ষার্থীদের বকাঝকা না করে তাদের পাশে দাঁড়ানো, মনোযোগ দিয়ে কথা শোনা এবং প্রয়োজন হলে অভিভাবক, শিক্ষক বা বিশ্বস্ত বড়দের সহায়তা নেওয়া জরুরি।
কারিনা পালের অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



ফেসবুক কর্নার