August 15, 2026, 9:33 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বানারীপাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দীন আটক

মাসুম বিল্লাহ

বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন (৫২) নামের এক আসামিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া সেনা ক্যাম্পের আওতায় লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে জনতা বাজার এলাকা থেকে নাসির উদ্দীনকে আটক করা হয়।
নাসির উদ্দীন বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে। জানা গেছে, তিনি ঢাকা সিএমএম কোর্টের জিআর ১১৭৬/১২ নম্বর যাত্রাবাড়ি থানার মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সেনাবাহিনী তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার