August 16, 2026, 7:07 pm
শিরোনাম :
মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডেমরায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা তিন দিনে কমেছে লোডশেডিং, ফিরছে স্বস্তি; স্থায়ী সমাধানের দাবি বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস  বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ

বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক বা চটজলদি সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে এখন নতুন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলেও এর পূর্ণাঙ্গ সুফল পেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি।
এদিকে ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক জটিলতা দূর করতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর করলে হবে না। ব্যাংক খাত পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি অর্থনীতির অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোতে প্রয়োজনীয় সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার