August 15, 2026, 3:46 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

আব্দুর রহমান স্টাফ রিপোর্টার

মাগুরার শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনশনরত তরুণী পার্শ্ববর্তী ছান্দড়া গ্রামের এক প্রবাসীর মেয়ে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি সিরাজ উদ্দিন হোসেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তরুণীর অভিযোগ, প্রেমিক সাকিব তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছেন। এ সময় তার একাধিক বিয়ের প্রস্তাব ভেঙে দেন এবং অন্যত্র বিয়ে করলে তা ভেঙে দেওয়ারও হুমকি দেন। বর্তমানে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ তারিখেও একই দাবিতে ওই তরুণী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছিলেন। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের উদ্যোগে তাকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া হয়। তবে বিষয়টির কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তিনি আবারও একই দাবিতে প্রেমিকের বাড়িতে যান।

প্রেমিক সাকিব শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের এক প্রবাসীর ছেলে। অনশনের খবর ছড়িয়ে পড়ার পর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, সাকিব ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুজনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিষয়টির সামাজিক ও আইনগত সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন।

এদিকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে এবং বিষয়টির সমাধানে উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার